
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ – ৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আবুল কালাম এর পক্ষে বিশাল মিছিল ও নির্বাচনী প্রচারণা করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নং ওয়ার্ডের গভর্নমেন্ট গার্লস স্কুলের সামনে থেকে নির্বাচনী প্রচারণা ও মিছিল বের করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধানের নেতৃত্বে কয়েকশত মহিলা – পুরুষের যোগদানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা মূলক মিছিল টি বের হয়। মিছিল টি মাসদাইর তালা ফ্যাক্টরী, বোয়ালিয়া খাল, গলাচিপা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাসদাইর বাজার এলাকায় এসে শেষ হয়।নির্বচনী প্রচারণা শেষে আনোয়ার প্রধান বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত। আর বি এন পি ক্ষমতায় এলে দেশের উন্নতি হবে এবং জনগণের ভাগ্যোন্নয়ন হবে। এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট রিফাত, এডভোকেট রায়হান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নেতৃবৃন্দ।