
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ -৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালাম এর নেতৃত্বে বিশাল নির্রাচনী প্রচারণা মূলক মিছিল ও শোডাউন হয়েছে। রবিবার বিকেলে মহানগরীর খানপুর হাসপাতাল রোড থেকে মিছিল টি শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে গিয়ে শেষ হয়।

নির্বাচনী প্রচারণা মূলক মিছিল শেষে পথসভায় এডভোকেট আবুল কালাম বলেন, দেশ কে বাঁচতে হলে আমাদের সকল কে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষ প্রতীক কে জয়ী করতে হবে। অন্যথায় এ দেশের সঠিক উন্নয়ন ব্যাহত হবে।
এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওত হোসেন, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু,শহর বিএনপির মাসুদ রানা,মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম স্বজল,সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রমূখ।