সাইফুল ইসলাম সজীব : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে মোঃ জাহিদুল ইসলাম মিয়া চলতি বছরের ১৪ ই জানুয়ারি যোগদান করেন। যোগদানের পর থেকে এ জেলার সর্ব মহলের পরামর্শের ভিত্তিতে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া তার কার্যক্রম শুরু করেন। প্রথমেই জেলার অন্যতম ব্যাধী যানজট নিরসনের এর কার্যক্রম শুরু করেন। অনেক কঠোরতার মধ্য দিয়ে ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রেখে ও বিভিন্ন মহলের সহযোগিতায় যানজট নিরসন করতে সক্ষম হয়। এর সুফল ভোগ করছে নারায়ণগঞ্জ বাসি।
নারায়ণগঞ্জ জেলার সকল দলের রাজনৈতিক নেতাকর্মী সহ ব্যবসায়ী শ্রমিক কর্মচারী সুশীল সমাজ নাগরিক সমাজ সহ সকলকেই প্রাধান্য দিয়ে কাজ শুরু করায় এপর্যন্ত কোন কাজেই তিনি অসফল হন নি। বরং সফল হয়ে এ জেলা কে দেশ বিদেশে মডেল জেলা হিসেবে পরিচিতি করিয়েছে।নারায়ণগঞ্জ কে গ্রীন এন্ড ক্লিন সিটি করে তিনি বেশি বাহবা পান যা অনুসরণ করা শুরু করেন অন্যান্য জেলার ডিসিরাও।
বিভিন্ন সময় বিভিন্ন কারণে একের পর এক দুস্থ, অসহায়, চিকিৎসা করাতে অপারগ ও স্বাবলম্বী হতে চাওয়া ব্যক্তিদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি উপজেলা ৩৯ টি ইউনিয়ন পৌরসভা ৪৩টি ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস সহ সরকারি সমস্ত অফিসকে নির্দেশনা দিয়েছেন সেবার মান বৃদ্ধি করার জন্য। যাতে কোন প্রকার অনিয়ম অবহেলা না করা হয় এবং ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখার জন্য।
যোগদানের পর থেকেই প্রতিবন্ধীদের জন্য একের পর এক শহায়াতার হাত বাড়িয়েছেন তিনি। শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নতুন আশার আলো সঞ্চার দেখা দিয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিশুদের হুইল চেয়ার ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করেন। নারায়ণগঞ্জের মাটিতে পা রেখেই সর্বপ্রথম নজর দিয়েছেন প্রতিবন্ধীর দিকে। তাই বুঝতে বাকি থাকে না ডিসি কতটা দূরদর্শী কতটা মানবতাও কল্যাণকামী।
সর্বশেষ সম্প্রতি তিনি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সফল হয়ে জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি যদি নাও থাকেন নারায়ণগঞ্জ বাসি কোনদিন ও তাকে তার এ সব ভালো কাজের কথা স্মরণ করে ভূলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *