বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ – ৪ আসনের বিএনপি দলীয় জোট প্রার্থী খেজুর গাছ প্রতীক এর প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী বৃহস্পতিবার বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠক করেন। মহানগরীর ১২ নং ওয়ার্ডে এর ইসদাইর বুড়ীর দোকান সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,জেলা বিএনপি’র মহিলা দলের সভাপতি মায়া সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মুফতি মনির হোসেন কাশেমী বলেন, এ দেশ কে এক সময় হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো।এ স্বপ্ন এখন ভন্ডুল করে দিয়েছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে এ দেশ হবে একটি শান্তির দেশ। বিএনপি ক্ষমতায় গেলে এ দেশ সঠিক উন্নয়ন হবে। কাজেই এ দেশ কে বাঁচাতে হলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *