বিশেষ প্রতিনিধি  : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় খাবার কক্ষে মঙ্গলবার (৬) অক্টোবর দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নাসিক প্রশাসক এডভোকেট সাখাওত হোসেন খান এ দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ আদালত পৃথকীকরণ কে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে এই সংঘর্ষে জেলা ও দায়রা জজ আদালতের পি পি এডভোকেট আবুল কালাম আজাদ আহত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার প্রধানের লোকজন সাখাওয়াত কে দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং পরে পুলিশের সহযোগিতায় মুক্ত হয়ে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। এদিকে এ ঘটনায় দু পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে সূত্রে জানা গেছে। 

         জানা গেছে, মঙ্গলবার (৬) অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আইনজীবীরা খাবার খাওয়ার সময়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নাসিক প্রশাসক এডভোকেট সাখাওত হোসেন খান তার বডিগার্ড সহ রাজনৈতিক কর্মীদের নিয়ে হঠাৎ করে ঢুকেন। জেলা আদালতে স্পেশাল পিপি নিয়োগ ও জেলা আদালত কে পৃথকীকরণ প্রসঙ্গে কথা তুললেই দু গ্রুপের মধ্যে তুমুল ঝগড়া ও পরে সংঘর্ষে গড়ায়। সাখাওয়াতের বডিগার্ড কতৃক জেলা ও দায়রা জজ আদালতের পি পি এডভোকেট আবুল কালাম আজাদ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান আক্রমণের শিকার হয়, এতে পিপি আহত হলে সকল আইনজীবী ক্ষিপ্ত হয়ে উঠে এবং নাসিক প্রশাসক  ও তার বডিগার্ড কে দীর্ঘ দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে  পুলিশের সহযোগিতায় মুক্ত হয়ে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে অভিযোগ প্রদান করেন। এ ব্যাপারে দু গ্রুপই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »