মেয়ে কে ইউনিভার্সিটির বাসে তুলে দিতে যাওয়ার সময়ে ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোন, স্বর্ণের কানের দুল ও নগদ অর্থ খুঁইয়েছেন দৈনিক শীতলক্ষার সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু। রোববার( ১৮) অক্টোবর সকাল  সোয়া ৬টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন আমলাপাড়াস্থ আসনা ডায়াগনস্টিক সেন্টার এর সামনে এই ঘটনা ঘটে। 

      নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দিপু রোববার (১৮) অক্টোবর সকাল সোয়া ৬ টায় তার মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে শহরের আমলাপাড়ার বাসভবন থেকে রওনা হয়। উক্ত এলাকাস্থ্য আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসামাত্র একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাই কারী তাদের পথ রোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মেয়ের হাতে থাকা দামি মোবাইল সেট, স্বর্ণের কানের দুল ও নগদ ১৭/১৮ ‘শ টাকা ছিনিয়ে নেয়। সাংবাদিক দীপু জানান একজনের হাতে ছুরি ও একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো, যার কারণে ভয়ে কোন শব্দ করিনি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক দিপু। এটিকে ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, ডি বি পুলিশ ও এস আর বি কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »