নিজস্ব প্রতিবেদক : রবিবার ১ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা শাখার উদ্যোগে পালিত হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির।সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট সাখাওয়াত ও বিশেষ অতিথি অ্যাডভোকেট টিপু, সরকার হুমায়ুন কবির’রা ফোরামের সকল আইনজীবীকে এবং পথচারী দরিদ্রদের কে কেক কেটে নিজ হাতে খাওয়ান।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *