নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে। যুবকদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশ গঠনের দায়িত্ব শুধু যুবসমাজের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম কাজ। দক্ষতা থাকলে যেকোনো মানুষ সব জায়গায় সফলতা অর্জন করতে পারেন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসারসহ সরকারি কর্মকর্তা ও যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *