
আইন অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক মাঠ—সর্বত্রই এক পরিচিত ও শ্রদ্ধেয় মুখ অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এবং ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি মেহনতি মানুষ ও নেতা-কর্মীদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। আইনি লড়াইয়ের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং একই সাথে রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এই ব্যক্তিত্ব প্রতিনিয়ত প্রশংসিত হচ্ছেন জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে।দীর্ঘ কর্মজীবনে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া শুধু একজন সফল আইনজীবী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সাহসী নেতৃত্ব দিয়েছেন। নারায়ণগঞ্জের আদালত পাড়ায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে বিভিন্ন সময়ে আইনজীবীদের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে অনন্য নেতৃত্ব দিয়েছেন তিনি, যার ফলে আইনজীবী মহলে আজও তাঁর গ্রহণযোগ্যতা অত্যন্ত উঁচুতে।আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও রয়েছে তাঁর জোরালো ও বলিষ্ঠ অবস্থান। ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের রাজনীতিকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। দলীয় নেতা-কর্মীদের যেকোনো সংকট ও আইনি জটিলতায় ছায়ার মতো পাশে দাঁড়াতে দেখা যায় তাকে। রাজনৈতিক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও মামলা-হামলার মুখোমুখি হয়েও তিনি তাঁর আদর্শে অবিচল থেকেছেন। সম্প্রতি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর স্পষ্ট ও সাহসী বক্তব্য সাধারণ মহলে ব্যাপক সাড়া ফেলেছে।স্থানীভাবে সাধারণ মানুষ ও আইনজীবীরা মনে করেন, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার মতো আপসহীন ও নিষ্ঠাবান ব্যক্তিত্বের নেতৃত্ব সমাজ ও রাজনীতিতে অত্যন্ত জরুরি। তিনি যেভাবে সাধারণ বিচারপ্রার্থী এবং তৃণমূল নেতা-কর্মীদের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।৫ ই আগস্টের পরে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর সরকার দলীয় অনেক আইনজীবীই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলার আসামি পক্ষের হয়ে জামিন করালেও অ্যাডভোকেট আব্দুর বারী ভূঁইয়া এ পর্যন্ত কোন মামলায়ই আসামিপক্ষের জন্য আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়নি। এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি নিয়োজিত রয়েছেন। চলতি বছরে ৬ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় বিএনপির সমর্থিত দু গ্রুপের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বারের সাবেক সভাপতি ও নাসিক প্রশাসক এডভোকেট সাখাওত হোসেন খান ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এই দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীন কোন্দল কে কেন্দ্র করে সংঘর্ষের এই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকে দু গ্রুপই আপ্যায়ন ও কেন্দ্রীয় দৌড় ঝাপের রাজনীতি শুরু করে। কোন গ্রুপই বিষয়টি নিয়ে আপসের জন্য যখন রাজি হচ্ছিল না, ঠিক তখনই এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বিষয়টি বারের সম্মান রক্ষার্থে মীমাংসার জন্য নিজে উদ্যোগ নেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। বর্তমানে বিবাদমান এই দুই গ্রুপের উত্তেজনায় কিছুটা প্রশমিত ভাব পরিলক্ষিত হচ্ছে। এ ব্যাপারে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া গোপনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মনে করছেন।