
নারায়ণগঞ্জের বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার। ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ এর মূল প্রতিপাদ্য ছিল করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।