নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী নিজেকে ‘কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী’ পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল ফেস্টুন প্রচার করায় তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি।মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬) কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানার রামারবাগ এলাকার মৃত আমির উদ্দিন ও মালেকা খাতুনের ছেলে মোঃ আঃ রাজ্জাক নিজেকে ‘কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী’ পরিচয় দিয়ে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে একটি ডিজিটাল ফেস্টুন তৈরি করে ফেসবুকে পোস্ট করেন।কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানান,

উক্ত মোঃ আঃ রাজ্জাক বিএনপির কোনো কর্মী নন এবং দলের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি মূলত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ নম্বর ৮৫৬৬০১। এছাড়াও পূর্ববর্তী সরকারের আমলে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এ.কে.এম শামীম ওসমান ও শাহ্ নিজামের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যার সকল প্রমাণাদি দলের নিকট সংরক্ষিত রয়েছে।এ অবস্থায়, আওয়ামী লীগের কর্মী হয়েও বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিষয়টি যাচাই-বাছাই পূর্বক মোঃ আঃ রাজ্জাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *