শিল্পনগরী নারায়ণগঞ্জের নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। রাজপথের পরীক্ষিত এই দুই শীর্ষ নেতাকে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছে, গত কয়েক মাসের কর্মকাণ্ডে তার সফল প্রতিফলন ঘটতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নগরবাসী।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে মনোযোগ দেন। বিশেষ করে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ করা, জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর ভবনের নাগরিক সেবার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পেশায় একজন প্রথিতযশা আইনজীবী এবং চাঞ্চল্যকর সাত খুন মামলার সাহসী আইনি লড়াইয়ের মাধ্যমে দেশব্যাপী পরিচিত পাওয়া এই নেতা প্রশাসক হিসেবেও স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপন করেছেন। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সুষম উন্নয়ন নিশ্চিত করার ঘোষণা ইতিমধ্যে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, ১৬ মার্চ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার অবহেলিত ও গ্রামীণ জনপদের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। একজন শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মামুন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই অতীতের অনিয়ম দূর করে সমতার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। সম্প্রতি দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তার সক্রিয় ভূমিকা জেলার সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শীর্ষ এই দুই পদে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে দায়িত্ব দেওয়াকে বিএনপির হাইকমান্ডের সঠিক মূল্যায়ন হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।দলীয় ও রাজনৈতিক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত কয়েক মাসে নারায়ণগঞ্জের উন্নয়নে এই দুই নেতার সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছ ভাবমূর্তি এবং সাংগঠনিক দক্ষতার বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে। দলীয় ফোরামে তাদের এই প্রশাসনিক সাফল্য বেশ ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা যে জনসম্পৃক্ততা ও আস্থা অর্জন করছেন, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাদের জন্য বড় পুঁজি হিসেবে কাজ করবে।তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে জোর আলোচনা রয়েছে—আসন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচনে বিএনপির নীতিনির্ধারকরা তাদের কাজের মূল্যায়ন স্বরূপ এই দুই নেতাকেই চূড়ান্ত মনোনয়ন দেবেন। বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী নির্বাচনেও নারায়ণগঞ্জবাসী ব্যালটের মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে নগরপিতা (মেয়র) এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *