
নারায়ণগঞ্জ – ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, অল্প কয়েক দিনের সাবেক সাংসদ মো: আলী ও ফতুল্লা থানা বি এন পি’র সাবেক সভাপতি আলহাজ্ব মো: শাহ্ আলম দীর্ঘদিনের রাজনৈতিক হিসাব- নিকাশে এরা এখন দেউলিয়া।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যতটা তর্জন গর্জন ছিল, বর্তমানে তারা সবাই ঘরকুনো। কারণ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মনে করেছিলেন হয়তো নদী পার হয়ে যাবেন। কিন্তু নিয়তি বলে একটা কথা আছে। গিয়াস তো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে একসাথে দুইটা আসনে নির্বাচন করে এবং এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্র থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তিনি লাভবান। মো: আলী ও একই পথের পথিক। আর শাহ্ আলম দীর্ঘদিন টাকা খরচ করে হাঁপিয়ে ওঠে পুরো দমে ঘরকুনো। রাজনৈতিক বিশ্লেষকরা এ কারণে তাদের রাজনৈতিক হিসাব নিকাশ করে যোগফল শূন্য ছাড়া অন্য কোন সংখ্যা ই বের করতে পারছেন না। নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন তিনি আওয়ামিলীগের রাজনীতি তে এক সময়ে কেন্দ্রীয় পর্যায়ের নেতা ছিলেন। করেছেন জাতীয় পার্টি ও। কোন দলই তিনি বাদ রাখেন নি। নারায়ণগঞ্জের রাজনীতি তে ওসমান পরিবারের সঙ্গে প্রকাশ্য বিবাদে লিপ্ত হয়ে বিএনপির রাজনীতি তে যুক্ত হয়ে সাংসদ হন। এরপর হত্যা, চাঁদাবাজি সহ একাধিক অপকর্মের হোতা বনে গিয়ে হয়ে উঠেন একজন সমালোচিত ব্যাক্তিতে। বিগত ১৭ বছর আওয়ামিলীগ ক্ষমতায় থাক কালে একাধিক মামলায় গ্রেফতার হয় এবং কারাবরণ ও করেন। বিগত আওয়ামী শাসনামলে তার ছেলে সাদরিল ওসমান পরিবারের আশীর্বাদে নাসিক কাউন্সিলর ও নির্বাচিত হয়। ঐ সময় টা ছিল তাদের স্বর্নযুগ। যা একটি মোবাইল ফোনালাপে দেশব্যাপী ভাইরাল হয়। বিগত ৫ আগষ্টের পর গিয়াস পরিবারের সদস্যরা জাহাজ কেটে বক্রি,আদমজী ই পি জেড এর মাল সহ নানা অপকর্মে জড়িয়ে গিয়াসউদ্দিন তার পদ পদবি হারান। এমনকি দলের মতের বাইরে গিয়ে জেলার ৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এবং এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন সেক্টর থেকে নির্বাচনী খরচ তুলে তিনি লাভবান হন। যা দলীয় হাইকমান্ডরা সবই অবগত রয়েছেন। যার কারণে তিনি এখন আবার তার কলেজের শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করে বোঝাতে চাচ্ছেন তিনি এখন বিড়াল তপসি। নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক ও অল্প কয়েক দিনের সাংসদ এবং এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি, ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব মো: আলী। তিনি বিগত ১৭ বছর ওসমান পরিবারের অন্যতম দোসর ছিলেন। ওরিয়ন গ্রুপের সঙ্গে জমি সংক্রান্ত ব্যাবসা করে এ জেলার অনেক কে করেছেন ভিটেমাটি ছাড়া। কিন্তু বিধিবাম! বর্তমানে তিনি রিন খেলাপী হয়ে সেজেগুজে ফিঙে রাজা। তিনি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন দল গঠন করে অংশ নিয়ে নির্বাচিত হতে না পরে এক প্রকারের ঘরকুনো হয়ে পরেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বি এন পি’র সাবেক সভাপতি আলহাজ্ব শাহ্ আলম দলের জন্য ডোনার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। কিন্তু দলের মতের বাইরে যাওয়ার কারনে বহিষ্কার হন। এই নির্বাচনেও তিনি দলের মতের বাইরে গিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং পরাজিত হয়ে তিনি ও ঘরকুনো হয়ে পরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এই তিন নেতার আমলনামা পর্যালোচনা করে তাদের কে রাজনৈতিক ভাবে দেউলিয়া বলে মনে করছেন। এছাড়াও তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের হিসেব কশে যোগ ফল শূন্য ছাড়া অন্য কোন সংখ্যা ই খুঁজে পাচ্ছেন না।