
নারায়ণগঞ্জের সমসাময়িক রাজনীতিতে তরুণ নেতৃত্বের প্রতীক ও রাজপথের পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ কেন্দ্রের বেশিরভাগ নেতার চোখেই সে প্রিয় পত্র। স্থানীয় রাজনৈতিক মহলের আলোচনা অনুযায়ী, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত অনেক নেতাকর্মীই এখন রনির সাংগঠনিক অগ্রযাত্রাকে ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।অপরদিকে একটি দল রনির অগ্রযাত্রায় অন্তরায় হয়ে আছেন। মশিউর রহমান রনি এগুলো সব বুঝেও সকলকে সম্মান করে চলছেন এবং তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা মশিউর রহমান রনি বিগত বছরগুলোতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। হামলা, মামলা ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তার এই আপসহীন ভূমিকার কারণেই তরুণ প্রজন্ম ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি একজন আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন এবং কেন্দ্রে গড়ে উঠেছে তার শক্ত অবস্থান। সাম্প্রতিক সময়ে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগেও তাকে সরব দেখা যাচ্ছে। সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি স্থানীয়দের নজর কেড়েছেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তৃণমূলের ত্যাগী কর্মীদের মাঝে ইতিবাচক বার্তা দিচ্ছে।স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর মতে, দুঃসময়ে যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মশিউর রহমান রনির নেতৃত্বে তারা যথাযথ মূল্যায়ন পাবেন বলে আশা করছেন। তাদের বিশ্বাস, রনির সাংগঠনিক দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বের ছায়াতলে থেকেই তারা রাজনৈতিক ও সামাজিকভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবেন।সব মিলিয়ে, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে মশিউর রহমান রনির এই ধারাবাহিক অগ্রযাত্রা কেবল তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারকেই সমৃদ্ধ করছে না, বরং রাজপথের লড়াকু ও ত্যাগী নেতাকর্মীদের মাঝেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ টি গার্মেন্টস সহ দেশের অন্যান্য জায়গায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অসহনীয় আন্দোলনে চরম জন ভোগান্তি সৃষ্টি হয়। যতদিন আন্দোলন চলেছে তার পরেও বেশ কয়েকদিন নারায়ণগঞ্জের শ্রমিকরা রাজপথে নেমে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে যার কারনে রনি ও তার নেতা কর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিলেন। দিনকে দিন মনে করেন নি, রাতকে রাত মনে করেননি। উস্কানিমূলক শ্রমিকদের আন্দোলন দমাতে রনি ও তর্নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা কেন্দ্র ভালোভাবে প্রত্যক্ষ করে পুরস্কার স্বরূপ সামনে তার জন্য ভালো কিছু একটা আশা করছেন সংশ্লিষ্টরা