
১৯৯৬ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মুগ্ধ হয়ে ছাত্রদলের মত সংগঠন করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হই। ২০০৯ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠ হই। বিএনপি করার কারণে একাধিকবার গ্রেফতার হই ও কারাবরণ করি। ২০২৪ সালের ৫ই আগস্টের পরের নেতা নই আমরা। আমি এবং আমার কর্মীরা দলের পরীক্ষিত নেতা। ২০১৮ সালের ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হই। ওই সময় কেউ পদ পদবি নিতে রাজি ছিল না। কারণ ফ্যাসিস্টদের ভয়ে। তখন থেকে এখন পর্যন্ত থানা যুবদলের ওই একই দায়িত্বে আশীন রয়েছি।ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা এই প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপকালে এ কথাগুলো বলেন। ফতুলা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা আরো বলেন, ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি যার কারনে দল ক্ষমতায় আসবে কিংবা আসলে হালুয়া রুটির ভাগ পাব অথবা বড় পদ পদবী পাব এ ধরনের আশায় রাজনীতি করিনা।২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি ক্ষমতায় আসার পর আমি সালাউদ্দিন রানা এ পর্যন্ত কোন বিতর্কিত কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডার বাজি এগুলোর দিকে তাকাইনি। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কোন কর্মকান্ডেও জড়িত হয়নি। এদিকে খুব শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি গঠিত হতে পারে। এই প্রতিবেদক সালাউদ্দিন রানা কে কি পদে আসীন হতে তার ইচ্ছা তা জিজ্ঞাসা করলে তিনি জানান আমার কোন বড় পদ পদবী দরকার নেই, বরং সারা জীবন দলের একজন একনিষ্ঠও নিঃস্বার্থ কর্মী হিসেবে বেঁচে থাকাটাই হবে আমার বড় গর্ব। আর দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তারা আমাকে যে পদে অধিষ্ঠিত করতে চায় আমি সে পদকেই সাদরে বরণ করে নিব।