
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) দেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলকে নিশ্চিহ্ন করতে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট নামীয় ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর অনেক চেষ্টা চালিয়ে গেছে । কিন্তু কোনভাবেই তারা সফল হতে পারেনি। জনগণ দেরিতে হলেও বুঝতে পেরেছে তারা একটি রক্ত শোষণকারী দল। দেশকে তারা একেবারেই তলানিতে নিয়ে গিয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসের শুরুর দিক থেকে বিএনপি, জামায়েত ইসলামী ও ছাত্র জনতার তীব্র আন্দোলন সংগ্রামের কারণে একই সালের ৫ ই আগস্ট তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। আওয়ামী লীগ প্রধান ও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এদেশ ছেড়ে পালিয়ে যায়। এ আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি কে ভোট দিয়ে জনগণ এ দলের জনপ্রিয়তার বহিঃপ্রকাশ ঘটান। যেহেতু দীর্ঘদিনের ভগ্নদশা একটি দল এবং এই দলে নেতৃত্ব সংকট ছিল প্রচুর। এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে ২০০২ সাল থেকে নিয়মিত মাঠ পর্যায়ের রাজনীতিতে যুক্ত হই এবং নিয়মিত রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নেই। ওই সময়ে আমাদের প্রত্যাশা ছিল এবং তিনিও আমাদের আশ্বস্ত করেছিলেন তিনিই মনোনয়ন পাবেন। কিন্তু দেখা গেল তিনি অনেক বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন এবং দল তাকে পছন্দ করছেন না।যার কারনে দল তাকে মনোনীত করেন নি। এক পর্যায়ে যখন দেখলাম তিনি দলের বিরুদ্ধাচরন করছেন। তখন তার কাছ থেকে সরে গিয়ে দলের সিদ্ধান্ত কে প্রাধান্য দেই এবং স্বচ্ছ রাজনীতি করতে মূলধারায় ফিরে আসি।
এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া আরো বলেন গিয়াস উদ্দিন দলের গণতন্ত্র হরণ করতে চেয়েছিল। তার কাছ থেকে সরে গিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বর্তমানে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তিনি আরো জানান দলের জন্য আমি নিজের জীবন ও বাজি রাখতে পারি। আমি বাদী হয়ে মামলা করার কারণেই সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক সহ সাবেক তিন নির্বাচন কমিশনার এবং ডিএমপির কমিশনারদের এখনো কারাবরন করতে হচ্ছে। দলকে ভালোবাসি যার কারণে স্বচ্ছ রাজনীতি করি, দলীয় সিদ্ধান্ত মেনে নিজের আয়ের টাকায় চলি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এই প্রতিবেদককে আরো বলেন, সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন আমার বড় ভাই তুল্য, তাকে অনেক শ্রদ্ধা ও করতাম। কিন্তু একটি নৌ বিহারে গিয়ে দলের বিরুদ্ধে জঘন্যতম কিছু মন্তব্য করায় তখন থেকেই সিদ্ধান্ত নেই তার সাথে আর কাজ করা যাবে না। তার কারণে এক সময় ফতুল্লা থানা বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে আমার চরম বিরোধ ও ছিল। কিন্তু যখন থেকে নির্বাচনী মাঠে নেমে থানা কমিটির সকল নেতৃবৃন্দের সঙ্গে একট্রা হয়ে দলের সিদ্ধান্তকে মেনে কাজ শুরু করি তখন থেকে আমাদের মধ্যে গড়ে ওঠে শক্ত একটি ইউনিট। বর্তমানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থানা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে যা যা করণীয় তাই করে চলেছি।