স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে চলছে বাংলাদেশের সব থেকে বড় সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতামুলক অনুষ্ঠান Oikko.com.bd চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩ প্রতিযোগীতা। আর এই প্রতিযোগীতায় সেরা হবার লড়াইয়ে রয়েছেন নারায়নগন্জের সন্তান দ্বীপ বাপ্পী। ইতোমধ্যেই সে গ্রান্ড অডিশন এবং প্রিক্যাম্প রাউন্ড পেরিয়ে এখন সুপার রাউন্ডে পৌঁছবার জন্যে ক্যাম্পে অবস্থান করছে।

সেরাকন্ঠে এবারের আসরে অংশগ্রহণের অনেক আগে থেকেই সে বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান করেছে।আর কনসার্টে তো সে স্থানীয় ভাবে অটো চয়েস হিসেবে নিয়মিত গান গেয়ে দর্শকের অনেক ভালোবাসা এবং দোয়া কুরিয়েছে।পাশাপাশি সে সংগীত বিষয়ে শিক্ষকতাও করছে বহুদিন ধরে। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ফুলপাখি সাংস্কৃতিক স্কুলে সংগীত বিষয়ে শিক্ষকতা করছেন এই তরুন। তাঁর অনেক ছাত্র-ছাত্রীই  ইতোমধ্যে বিভিন্ন জাতীয় প্রতিযোগীতায় অংশ নিয়ে উত্তীর্ন হয়ে সুনাম কুড়িয়েছে, কুড়াচ্ছে।

নিজের পারফরম্যান্স নিয়ে বেশ আত্মবিশ্বাসী দ্বীপ নিজের জেলা নারায়ণগন্জ সহ সারাদেশের সঙ্গীতপ্রেমীদের দোয়া ও ভোট কামনা করে বলেন, আপনাদের দোয়া ও ভোট আমার একান্ত কাম্য। আপনাদের সমর্থন বরাবরই পেয়েছি। আগামীতেও এই ধারাবাহিকতা আপনারা বজায় রেখে আমাকে চুড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পাশে থাকবেন বলেই আমি বিশ্বাস করি। আগের ভোটিং রাউন্ডে আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে আপনাদের দোয়া ও ভোট দিয়ে আমাকে সহযোগীতা করার আহবান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »