
১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামীলীগ খুন, ধর্ষণ, ঘুম অনেক অপকর্ম করেছে। জিয়া পরিবারকে শেখ হাসিনা একেবারেই সহ্য করতে পারে না। একটি সরকার সবেমাত্র ক্ষমতায় বসেছে, ৫ বছর ও যায়নি এর আগেই তিনি পার্শ্ববর্তী একটি দেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিগত ১৭ বৎসর ক্ষমতায় থেকে সবার স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছিলেন। বাকস্বাধীনতা ছিল না, সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না, ব্যবসায়ীরা ছিল তার কাছে জিম্মি। ২০২৪ সালের ৫ ই আগস্ট তিনি পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে গিয়ে যে ভাষায় তিনি কথাবার্তা বলেন এটা কোন সাবেক প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে না। তিনি পালিয়ে থেকে সাবেক এক মন্ত্রী ডাকাত আ ক ম মোজাম্মেল কে দিয়ে বলাচ্ছেন প্রতি ইউনিয়নে তিনটি করে বাড়ি পুড়িয়ে দিতে। এটা কোন রাজনৈতিক নেতার কথা হতে পারে না। এটা একটি সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গিবাদ গোষ্ঠীর দল। ১৮ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এই প্রতিবেদকের সঙ্গে এ কথাগুলো বলেন। নারায়ণগঞ্জে যদি এমন কোন সন্ত্রাসী কর্মকান্ড করে আওয়ামী কর্মীরা তাহলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন একটি দৃষ্টান্ত। কারণ সম্প্রতি গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী সন্ত্রাসীরা অগ্নিসংযোগ এবং নানা প্রকর্ম করে দেশের মানুষের কাছে সমালোচিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন দেশের মানুষের শান্তির কথা চিন্তা করে কোন প্রতিরোধের ব্যবস্থা নেননি। এতে বোঝা যায় তিনি একজন অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জে কোন অঘটন ঘটলে আমরা তো প্রতিহত করব। আমরা নারায়ণগঞ্জের জনগণের জানমাল রক্ষার্থে সর্বদা মাঠে আছি। আর আওয়ামী নেতৃবৃন্দকে বলবো পার্শবর্তী দেশ থেকে বসে থেকে আপনাদের নেত্রী উস্কানি দিয়ে আপনাদেরকে মাঠে নামিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। কাজেই আপনারা তার উস্কানিতে নিজের ক্ষতি ডেকে আনবেন না।