নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বন্দর রূপালী ২১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী এবং নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার।সোমবার ২ নভেম্বর বিকেলে আসর নামাজের পর ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকায় তিনি এই গণসংযোগ করেন। এ সময় তিনি জনস্বার্থে মশা নিধন কর্মসূচি পরিচালনা এবং ডেঙ্গু সচেতনতায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। কর্মসূচি শেষে ডেঙ্গু ও হাম রোগের প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধও বিতরণ করা হয়।গণসংযোগকালে এক পথসভায় মাওলানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ সিটির আধুনিকায়নে তাঁর বাস্তবায়নযোগ্য ১৮ দফা ভিশন তুলে ধরেন। তাঁর ঘোষিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে:১. যানজটমুক্ত সড়ক, রাস্তা সংস্কার ও উন্নত গণপরিবহন সুবিধা।২. জলাবদ্ধতামুক্ত রাস্তা ও শহর।৩. সন্ত্রাস-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং মুক্ত নিরাপদ শহর।৪. সবার জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা।৫. আধুনিক বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থাপনা।৬. দূষণমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সবুজ শহর।৭. ব্যবসা ও বিনিয়োগবান্ধব নারায়ণগঞ্জ।৮. যুব উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির নারায়ণগঞ্জ।৯. সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা।১০. ডিজিটাল সরকারি সেবা ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন।১১. নারী, শিশু, সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীবান্ধব নারায়ণগঞ্জ।১২. শ্রমিকদের জন্য মজুরি, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ।১৩. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার।১৪. নিরাপদ ও পরিকল্পিত নগর।১৫. সবার জন্য শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও দক্ষতা উন্নয়ন।১৬. নগর পরিচালনায় নাগরিক অংশগ্রহণ।১৭. নাগরিক অভিযোগের দ্রুত নিষ্পত্তিকরণ।১৮. শীতলক্ষ্যা নদী রক্ষা ও পর্যটন জোন তৈরি।পাশাপাশি তিনি তাঁর প্রথম ১০০ দিনের অগ্রাধিকার হিসেবে যানজট নিরসন, পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা নিরসন, স্ট্রিট লাইট স্থাপন, অবৈধ দখল উচ্ছেদ, ডিজিটাল নাগরিকসেবার জন্য হ্যালো মেয়র অ্যাপস চালু ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ এবং নাগরিকদের সাথে নিয়মিত মতবিনিময়ের প্রতিশ্রুতি দেন।বর্তমান সিটি প্রশাসনের সমালোচনা করে মাওলানা আব্দুল জব্বার বলেন,বর্তমান মেয়র জনগণের প্রকৃত নির্বাচিত প্রতিনিধি নন, তাকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। যার কারণে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এমনকি সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের যে ওষুধ দেওয়া হয়, তাও অত্যন্ত নিম্নমানের। তিনি শতভাগ গ্যারান্টি দিয়ে বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে এই ১৮ দফা শতভাগ বাস্তবায়ন করে নারায়ণগঞ্জকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবেন।এই গণসংযোগ চলাকালে ২১ নম্বর ওয়ার্ডের জন্য মোঃ জাফর মিয়াকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন মাওলানা আব্দুল জব্বার।সভায় উপস্থিত মোঃ জাফর মিয়া তাঁর বক্তব্যে বলেন, ২১ নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে কাউন্সিলর এবং আমাদের নেতা মাওলানা আব্দুল জব্বারকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বন্দর রূপালী এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে। আমরা এই ওয়ার্ডকে সম্পূর্ণরূপে মাদক ও চাঁদাবাজমুক্ত করব।রূপালী এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এর আগে স্থানীয় মসজিদে আসর নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও আগামী নির্বাচনে সমর্থনের আহ্বান জানান মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *