
নিজস্ব প্রতিবেদক : অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ ও দায়িত্ব পান এবং তিনি সর্বশেষ ২০১৬ সালে নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।ঐ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি পেয়েছিলেন ১,৭৫,৬১১ভোট এবং বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছিলেন ৯৬,০৪৪ ভোট। আওয়ামী লীগ শাসনামলে খুব একটা বেশি ভোটের ব্যবধানে তিনি পরাজিত হননি । তাছাড়া ঐ সময় তিনি আলোচিত ৭ খুনের মামলায় আসামিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং একাধিকবার মামলা-হামলার শিকার ও কারাবরণ করে কেন্দ্রের নজরে খুব বেশি করে পরে যান। যার পুরস্কার স্বরূপ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে নাসিক প্রশাসক পদে অধিষ্ঠিত করেন। এমনকি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য দলীয় মেয়র প্রার্থী হিসেবে তাকেই মনোনীত করতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কারণ প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্তির পর থেকেই তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাকে হকারমুক্ত, যানজট মুক্ত করনে তার স্বশরীরে মাঠে নেমে কর্মকাণ্ড সকলের নজর কেড়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আরো কয়েকটি ইউনিয়ন পরিষদ কে অন্তর্ভুক্ত করে নারায়ণগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়তে তার চেষ্টা অব্যাহত রয়েছে।বর্তমানে তিনি সদর, বন্দর ও সিদিরগঞ্জ এলাকাকে আরো উন্নত করতে জাইকা সহ বিভিন্ন দাতা সংস্থাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি অর্থ উপার্জনকে নয় বরং মানুষের সেবা ও কাজ কে বড় মনে করেন। শনিবার ৭ নভেম্বর তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, মানুষ যে পেশাতেই থাকুক না কেন, তার কাজটাই সবচেয়ে বড় পরিচয়। পেশার মূল উদ্দেশ্য কেবল অর্থ উপার্জন নয়, বরং সমাজ ও মানুষের সেবা প্রদান করা বলেও উল্লেখ করেন তিনি। তাঁর এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই মন্তব্যের ঘরে তাঁর এই ভাবনার সাথে একমত পোষণ করে জনসেবায় নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।