
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৮) অক্টোবর সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে ক্লাইমেট রিসাইলেন্ট ক্যাম্পাসের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কতৃপক্ষের আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য সম্মত সেনিটেশন নিশ্চিত করণে ” কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা : আজকের যত্ন,আগামীর সুস্থতা “শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। ৩৩ টি স্কুল কে স্যানিটারী প্যাড ও ভেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আসরাফি প্রমূখ। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের বয়ঃসন্ধি চলাকালীন তাদের কি কি করনীয় সহ বিভিন্ন বিষয়ে ব্রফিং করা হয়।