ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার ২ নভেম্বর দুপুর থেকে এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ।এ কারনে ঢাকা – নারায়ণগঞ্জ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জানা যায়, ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করেন তিনি সোমবার সকাল ১১ টা থেকে। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এই আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন এবং আজাদ-রিফাত ডাইংসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।খবর পেয়ে জেলা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *