
আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের জায়গায় দল। ধর্মের জায়গায় ধর্ম। আমাদের মধ্যে দল নিয়ে বিভেদ ছিল ঠিকই কিন্তু আমরা কেউ কারো ক্ষতি করি নাই। ধন্যবাদ পাওয়ার জন্য শোক সভা করি নাই, এডভোকেট খোকন চন্দ্র সাহা একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন দায়িত্ব থেকে এ শোক সভা করছি -এডভোকেট সরকার হুমায়ুন কবির।
রাজনীতির মাঠে এডভোকেট খোকন চন্দ্র সাহার ছিল শক্ত অবস্থান। রাজনীতি নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তি জীবনে আমার সাথে তার সম্পর্ক ছিল ভালো। উনি অনেক আইনজীবীকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছেন – অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
এডভোকেট খোকন চন্দ্র সাহা উনি একজন বড় মাপের আইনজীবী ছিলেন। মামলা পরিচালনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। তার শূন্যস্থান কখনোই পূরণ হবার নয় – অ্যাডভোকেট আবুল কালাম জাকির।
বুধবার ১১ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত সমিতির সাবেকসাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন চন্দ্র সাহার শোক সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির পর্যায়ক্রমে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আবুল কালাম জাকির উল্লেখিত কথাগুলো বলেন। এ সময়ে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, রফিক আহম্মেদ,কাজী আব্দুল গাফফার, মশিউর রহমান শাহিন, আসমা হেলেন বিথী প্রমুখ।