নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম মাসদাইরএলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক দম্পতিসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়।দগ্ধরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার শাহীন আলম (৩০) ও তার ছোট ভাই সাহেদ আলী (২৫) এবং নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা শাহীনের স্ত্রী লিমা আক্তার (২৬) ও মো. হোসেন (২৪)।স্থানীয় সূত্র জানায়, রাতে গ্যাস না থাকায় চুলার চাবি খোলা রাখা হয়েছিল। দরজা-জানালা বন্ধ থাকায় গভীর রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা পুরো ঘরে জমে যায়। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বদ্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *