
নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা থানা এলাকাটি একটি বড় শিল্প সমৃদ্ধ এলাকা। এ এলাকায় যে দলই ক্ষমতায় আসুক না কেন, শাসক দলের নেতাকর্মীরা সর্বদা ই স্বচ্ছল থাকে। কারণ অধিকাংশ নেতাকর্মীরাই কোন না কোন উপায়ে তাদের আয়ের উৎস বের করে নেয়। আর এ অঞ্চলের মুষ্টিমেয় নীতিবান নেতা ছাড়া বেশিরভাগ ই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যেতে বেশি সময় লাগে না। দীর্ঘ ১৭ বছর আওয়ামিলীগ ক্ষমতায় থেকে জিরো থেকে হিরো বনে গেছেন এমন নেতা, পাতি নেতার অভাব নেই। এর আগে বি এন পি যখন ক্ষমতায় ছিল তখনও এরকম ধারাবাহিকতা ছিল। দলের কথা কেউই ভাবে না। দীর্ঘ ১৭ বছর পর বি এন পি ক্ষমতায় এসেছে, অনেক ই থাবা থাবি করছে। এদের স্থায়িত্ব কম। এমনও হতে পারে দল ক্ষমতায় থাকা সত্ত্বেও এদের দেশ থেকে বিদায় নিতে হবে। বি এন পি করি, দলকে বিক্রি করে ভাত খাই না। উল্টো দলকে কিছু দেয়ার চেষ্টা করছি। ফতুল্লা থানা বি এন পি’ র সহ সভাপতি, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্ত করন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো: শহীদুল্লাহ্ একান্ত আলাপচারিতায় প্রতিবেদক কে এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে ১৩ টি মিথ্যা মামলার শিকার হই,ফেরারি জীবন যাপন করেছি দীর্ঘদিন। ঐ সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম এবং এখনো আছি। শহীদুল্লাহ্ বলেন, নারায়ণগঞ্জ বি এন পি’ র চলমান সবচেয়ে বড়ো সমস্যা হলো মূল দল থেকে শুরু করে অন্যান্য অঙ্গ সংগঠনের কোনটারই কমিটি নেই। বিশেষ করে ছাত্রদলের তো কোনো কমিটি ই নেই! যা কি না নেতৃত্ব সৃষ্টির ভিত্তিপ্রস্তর। তিনি আশা করছেন দলীয় হাইকমান্ড খুব শিঘ্রই মূল দল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গসংগঠনের পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। অন্যথায় এ জেলায় বি এন পি অস্তিত্ব সংকটে পড়বে। এদিকে কুতুবপুর কে নাসিকের অন্তর্ভুক্ত করায় এই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জনসম্মতিক্রমে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন। আর প্রার্থীতা করে যদি বিজয়ী হতে পারেন তাহলে এলাকার উন্নয়নে তিনি হতে চান রোল মডেল।