নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পি পি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির সহ তাদের পুরো বলয়ের আইনজীবী নেতৃবৃন্দ কে মইনাস ফর্মূলায় ফেলতে বি এন পি’ র আইনজীবীরা দু ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষ ও মল্লযুদ্ধের মতো ঘটনায় জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নসিক প্রশাসক এডভোকেট সাখাওত হোসেন খান ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি এডভোকেট জাকির এবং কিছু দিন আগে ও তাদের কাছে ছিল চক্ষুশূল, বিরোধিতা কারী ইত্যাদি এডভোকেট গালিবরা একাট্টা হয়ে আদালত পাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে আনোয়ার বলয়ের নেতৃবৃন্দরা অভিযোগ তুলেছে। 

         রাজনীতির শেষ বলে কোন কথা নেই, এই ভালো! এই খারাপ! এটাই চিরাচরিত নিয়ম, যা যুগ যুগ ধরে দেখে আসছে এ দেশের মানুষ। আওয়ামিলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে সর্ব মহলে স্বৈরশাসক, ফ্যাসিস্ট, খুনি ইত্যাদি ভূষনে ভূষিত হয়েছে। এই ফ্যাসিস্টরা ২০২৪ সালের ৫ আগষ্ট বি এন পি, জামায়ত ইসলামি ও ছাত্রজনতার কঠোর আন্দোলনে ক্ষমতা ছেড়ে দলীয় প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশরা বিদেশে পালাতে বাধ্য হয়। এর প্রধান কারন ছিল অতি লোভ!  অতিলোভী তৎকালীন ক্ষমতাসীনদের প্রধান শত্রু কিন্তু বি এন পি, জামতের চেয়ে নিজ দলীয় লোকরাই বেশি ছিলো। আধিপত্য বিস্তার, হালুয়া রুটির ভাগ ইত্যাদি নিয়ে তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠে। যা বর্তমান ক্ষমতাসীন দল বি এন পি ‘র নেতৃবৃন্দের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আর এর বিস্তর বিশদ রুপ নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের মধ্যে বেশি পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য গত ৬ অক্টোবর দুপুরে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বি এন পি সমর্থিত দু গ্রুপের আইনজীবীদের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ  জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থী নির্ধারণ, আদালত পৃথকীকরণ, সিনিয়র আইনজীবী ও নারী শিশু আদালতের স্পেশাল পি পি এডভোকেট খোরশেদ মোল্লা কে সরিয়ে আওয়ামীলীগ শাসনামলের প্রয়াত পি পি এডভোকেট সুলতানুজ্জামানের এক সময়ের মুহুরি এবং মাত্র দুই বছর আগের সনদ প্রাপ্ত এডভোকেট সুমন কে স্পেশাল পি পি বানানোর পায়তারার প্রতিবাদে  বেশকিছু দিন যাবৎ সমিতির বর্তমান নেতৃবৃন্দের সঙ্গে সমিতির সাবেক সভাপতি ও নাসিকের বর্তমান প্রশাসক  এডভোকেট সাখাওত হোসেন খান মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ তাদের বলয়ের আইনজীবীদের সাথে দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় গত (৬) অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সমিতির সাধারণ সম্পাদকের কক্ষ সংলগ্ন ডাইনিং রুমে আইনজীবীরা খাওয়া দাওয়া করছিলেন। এমন সময়ে এডভোকেট সাখাওত হোসেন খান তার বডিগার্ড সহ তার সঙ্গীরা জেলা ও দায়রা জজ আদালতের পি পি এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের সঙ্গে তর্কে জড়ান এবং বিষয় টি এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়, যা সারা দেশে ভাইরাল হয়ে পরে মূহুর্তের মধ্যে। এক পর্যায়ে সাখাওয়াতের ডাকে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু সহ শতাধিক পেশিশক্তিধর ও প্রশাসনের লোকজন এসে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে প্রশাসক কে বের করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু পত্র পত্রিকা, সোশাল মিডিয়ায় এডভোকেট আনোয়ার সহ বর্তমান কমিটির অন্যান্যদের ইঙ্গিত করে বিভিন্ন বক্তব্য দেন ও তাদের কে ক্ষমা চাইতে বলেন। এদিকে বৃহস্পতিবার (৮) অক্টোবর সকালে টিপু দলীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন কারণে তাকে শহর বি এন পি’র সাধারণ সম্পাদক উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সোশ্যাল মিডিয়ায় এবং আনোয়ারের ব্যাক্তিগত হোয়াটসঅ্যাপে। যার লিখিত কোন কপি তার হাতে না দিয়ে বলে অভিযোগ করেন আনোয়ার। অপরদিকে আনোয়ারের অভিযোগ এ ঘটনা টি কোন সাংগঠনিক বিষয় নয়। ঘটনা টি আইনজীবীদের মধ্যে একটি ঝগড়া ও হাতাহাতির ঘটনা। এতে আমাকে দলীয় ভাবে কারন দর্শানোর নোটিশ পাঠানো টা নিয়মবহির্ভূত এবং সে যে ভাবে নোটিশ দিয়েছেন তিনি ও সেভাবে একই পন্থায় নোটিশের জবাব দিবেন বলে সাংবাদিকদের জানান। পরে আনোয়ার কে শহর বি এন পি’ সাধারণ সম্পাদকের পদটি স্থগিত করা হয়। এদিকে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি এডভোকেট জাকির হোসেন, তাদের চির শত্রু খ্যাত এডভোকেট গালিব এরা একাট্টা হয়েছে জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বর্তমান কমিটির লোকজন কে সাইজ করতে। এ ব্যাপারে সাখাওত, টিপু,হুমায়ুন, গালিব এরা প্রায়ই গোপন বৈঠকে মিলিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আনোয়ার বলয়ের অভিযোগ দ্বন্দ্ব টি আইনজীবী সমিতির বিষয় টি অন্যখাতে প্রবাহিত করতে তার পদ স্থগিত করে হীনমন্যতার পরিচয় দিয়েছে।আর এখন তাদের টার্গেট আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট জাকির ও যাকে কেউ চেনে না এবং বি এন পি’ র রাজনীতি তে কোন ভূমিকা ই নেই এডভোকেট আজিজ মল্লা কে নেতৃত্বে আনা। অন্যথায় তাদের কতৃত্ব কমে যাবে বলে আনোয়ার বলয় এমন মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »