বিশেষ প্রতিনিধি : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। জেলায় এবার পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫.৭৮ শতাংশে, যা বিগত বছরগুলোর তুলনায় আশঙ্কাজনকভাবে কম। পাসের হারের পাশাপাশি কমেছে সর্বোচ্চ মেধা জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। পুরো জেলায় এবার জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৮৫ জন শিক্ষার্থী।আজ ফলাফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস ও বিভিন্ন কলেজ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার জেলার অধিকাংশ কলেজেই পাসের হার ও জিপিএ-৫ এর গ্রাফ নিচের দিকে। পরীক্ষার্থীদের একাংশের মতে, প্রশ্নপত্রের কঠিন মূল্যায়ন এবং পরীক্ষার মাঝে দফায় দফায় সময়সূচির পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে ফলাফলে।হতাশাজনক এই ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা। তারা বলছেন, ফলাফলের এই ধস কাটিয়ে উঠতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক মনিটরিং আরও জোরদার করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া জরুরি।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *