
বিশেষ প্রতিনিধি : নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যতম সমস্যা হলো অযাচিত কারণে যানযট সৃষ্টি করা। আর এটির অন্যতম কারিগর অবৈধ রিক্সা। সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত ছাড়া কোনো অটো রিক্সা এই শহরে চলতে পারবেনা। অনিবন্ধিত রিক্সা চলাচল আমাদের চোখে পড়লেই ডাম্পিং করা হবে এবং আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আনসার-সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবী- সাধারণ জনগণ সকলের ঐক্যবদ্ধ হয়ে আমাদের শহরের যানজট নিরসনে কাজ করতে হবে। নিবন্ধন ছাড়া অটোরিকশা চললেই ডাম্পিং ও আইনি ব্যবস্থা, নাসিক প্রশাসক সাখাওয়াত। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যতম সমস্যা হলো অযাচিত কারণে যানযট সৃষ্টি করা। আর এটির অন্যতম কারিগর অবৈধ রিক্সা। সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত ছাড়া কোনো অটো রিক্সা এই শহরে চলতে পারবেনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শহরকে সচল রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অটোরিকশা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে নাসিকের তিনটি অঞ্চলে অটোরিকশা চলাচলের জন্য কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হয়েছে। এই বৈধ নম্বর প্লেট ছাড়া কোনো অবৈধ অটোরিকশা বা মিশুক নগরীতে প্রবেশ ও চলাচল করতে দেওয়া হবে না।তিনি আরও জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসন কর্মী, উচ্ছেদ কর্মী, আনসার সদস্য এবং পুলিশের সমন্বয়ে যৌথ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি ডাম্পিংয়ের নামে কেউ যেন কোনো ধরনের চাঁদাবাজি বা চালকদের হয়রানি করতে না পারে, সে বিষয়েও প্রশাসন কঠোর নজরদারি রাখছে।