নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকা থেকে একসময়ের বিতর্কিতপরিবহন শ্রমিক নেতা হাজী রিপনের ছেলে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৯ নভেম্বর বিকেল ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনের সড়ক থেকে তাঁকে আটক করা হয়। পুলিশসূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ৩ টায় জামতলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাফিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাফির বিরুদ্ধে ফতুল্লাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত সাত থেকে আটটি মামলা চলমান রয়েছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে বাবা হাজী রিপনের সঙ্গে রাফিকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।উল্লেখ্য, রাফির বাবা হাজী বজলুর রশীদ রিপন একসময় জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হন। ২০১৮ সালের জানুয়ারিতে জামতলার বাসা থেকে ২২০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন হাজী রিপন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *