শ্রমিকদের দাবিকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দমিয়ে রাখা যাবে না নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক ভেরিফায়েড পেজে দেয়া এমন উক্তিকে কেন্দ্র করে সরকারি দল বিএনপি নেতাকর্মীদের মাঝে চলছে চরম ক্ষোভ ও উত্তেজনা। তিনি একজন রানিং সংসদ সদস্য, সাম্প্রতিক নারায়ণগঞ্জে তার নিজের সংসদীয় আসন ফতুল্লা শিল্পাঞ্চল সহ গাজীপুর, সাভার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন যাবত অসহনীয় আন্দোলনে চরম জন ভোগান্তির সৃষ্টি হয়। এ সময়ে ফতুল্লার জনগণ তাকে তো কাছে পানইনি বরং উল্টো ফেসবুক পোস্টে এমন বক্তব্য দিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালিকপক্ষের ব্যর্থতা আড়াল করতে শ্রমিকদের গায়ে আওয়ামীলীগের ট্যাগ লাগানো হচ্ছে বলে সংসদ আল আমিনের ধারনা। কিন্তু এ মুহূর্তে এই ধরনের বক্তব্যকে সরকার দলীয় নেতাকর্মীরা উস্কানি মূলক বলেও মন্তব্য করেছেন। গত ২ নভেম্বর থেকে শুরু হওয়া তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন ও তাঁদের ন্যায্য অধিকারের সংগ্রামকে ভিন্ন খাতে মোড় না নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল-আমিন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের জীবনধারণের যৌক্তিক দাবিকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চলমান শ্রমিক অসন্তোষ এবং মালিক ও ব্যবসায়ী নেতাদের ভূমিকা নিয়ে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ ব্যবসায়ী নেতাদের ব্যর্থতার কড়া সমালোচনা করে এমপি আল-আমিন তাঁর পোস্টে লেখেন, শ্রমিকদের সঠিক সময়ে বেতন-ভাতা না দিয়ে এবং তাঁদের দীর্ঘদিনের সমস্যাগুলোর যৌক্তিক সমাধান না করে মালিকপক্ষ নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। উল্টো এখন তারা শ্রমিকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন ও আওয়ামী লীগের ষড়যন্ত্র খুঁজছে।তিনি বলেন, শ্রমিকদের কোনো নির্দিষ্ট দল নেই, তাঁদের একটাই পরিচয়—তাঁরা শ্রমিক। এই তীব্র মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকার তাগিদেই তাঁরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।এমপি আল-আমিন তাঁর পোস্টে রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশের বিষয়েও সতর্কবার্তা দেন। তিনি যুক্ত করেন, আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠন কিংবা আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী চক্র যাতে নাশকতা বা জলঘোলা করার সুযোগ না পায়, সেদিকে কঠোর নজরদারি রাখা দরকার। কিন্তু গুটি কয়েক অনুপ্রবেশকারীর বা নাশকতার অজুহাত দেখিয়ে হাজার হাজার সাধারণ ও প্রকৃত শ্রমিকের পেটের তাগিদ ও ন্যায্য দাবিকে অস্বীকার করা চরম অন্যায় হবে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *