নারায়ণগঞ্জের ফতুলা থানাধীন বিসিক শিল্প নগরী চাঁদনী হাউজিং সহ আশপাশ এলাকার ছোট বড় গার্মেন্টসের ঝুট সেক্টর নিয়ন্ত্রণে নিতে আবারো বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী রাসেল। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ রাসেল মাহমুদ এক সময়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় গ্রেফতারের পর দীর্ঘদিন কারাবরণ শেষে মামলা থেকে অব্যাহতী পাওয়ার পর থেকে বিসিক সহ আশপাশ এলাকায় বর্তমানে সে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে বলে দলীয় নেতাকর্মী ও গার্মেন্টস্ ব্যবসায়ীদের পক্ষ থেকে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

দলের সিনিয়র ও মাঠ পর্যায়ের নেতা কর্মীদের অভিযোগ এই রাসেল মাহমুদকে কখনোই রাজপথের আন্দোলন সংগ্রামে পাওয়া তো যায়ই নি, বরং হঠাৎ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর মাথা চাড়া দিয়ে উঠে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে হাইব্রিড এই নামধারী নেতা বিসিক শিল্প নগরী, চাঁদনী হাউজিং সহ আশপাশ এলাকায় যত গার্মেন্টস আছে সবগুলোতেই সে প্রায়ই মহড়া দিচ্ছে ঝুটের জন্য। ২০২৪ সালের আগস্টে ফতুল্লার মাসদাইর এলাকার হেলেনা কটেজ নামক একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনুর বড় ভাই আবুল কাশেম বাদশা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে রাসেল মাহমুদকে প্রধান আসামি করে নিহতের সাবেক স্ত্রী, সন্তানসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়।২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।হত্যার মামলা থেকে অব্যাহতির সুপারিশ পেলেও বিসিক শিল্পনগরীর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাসেল মাহমুদ বারবার সংবাদ শিরোনাম হয়েছেন।

এই ঝুটের জন্য ২০২৬ সালের ৩ মার্চ বিসিকের একটি পোশাক কারখানায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় রাসেল মাহমুদের নেতৃত্বের অভিযোগ ওঠে এবং সেখানে হামলা ও আহতের ঘটনাও ঘটে।২০২৬ সালের ৯ থেকে ১২ এপ্রিল ফতুল্লার এনায়েতনগর এলাকায় ঝুট ব্যবসার আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন।এর আগেও ২০২৪ সালের আগস্টে বিসিক ১ নম্বর গলিতে ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে রাসেল মাহমুদ গ্রুপ ও অন্য গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।তার বাহিনীর বিরুদ্ধে ঝুট ব্যবসা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নতুন নয়।

সম্প্রতি সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, যেই গার্মেন্টসের মালিক তাকে ঝুট দিতে চাবে না তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে জোরপূর্বক ওয়েস্টেজ মাল আদায় করবেই। বর্তমানে তার এ হেন আচরণে দলীয় সিনিয়র নেতা কর্মীরা একেবারেই বিরক্ত। বিসিক এলাকার বৈধ ঝুট ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা এবং তা না পেয়ে শিল্পনগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।যার কারণে ফতুল্লায় ঝুট নিয়ে যাতে কোন বিশৃঙ্খলা, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে এই কারণে দলের সিনিয়র নেতারা তার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *