
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে। আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ও আমরা ঐক্যবদ্ধভাবে করবো ইনশাল্লাহ। সোমবার ২ নভেম্বর দুপুর দেড়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কর্মসূচি র্যালি এবং সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আবুল কালাম জাকির, নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সাবেক এডিশনাল পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, এডভোকেট আসমা হেলেন বিথী, শেখ আনজুম আহমেদ রিফাত, সালাউদ্দিন ভূঁইয়া সবুজ, আলম খান , আবুল কালাম, ফাতেমা মাসুদ, শম্পা, ওয়াহিদুজ্জামান খান, শাহীন খান, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ তেহ্সিন হাসান দিপু, আবু রায়হান, হাফিজুর রহমান মাসুম, ফাইজুল, রাসেল মিয়া, ইমরান মিয়া, সেলিম ইকবাল, সাজ্জাদ, রউফ, সুইটি প্রমূখ।