
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠিত হয়। ঐ সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মুগ্ধ হয়ে এই দলের কর্মী হিসেবে কাজ শুরু করি। তখন অবশ্য অনেক ছোট ছিলাম। সাল ১৯৮৪ তখন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অধ্যয়নরত একজন ছাত্র ছিলাম।এই কলেজে ছাত্রলীগ ছাড়া অন্য কোন ছাত্র সংগঠন ছিল না বললেই চলে। কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীদের দাপটে অন্য কোন ছাত্র সংগঠন মাথা চাড়া দিয়ে উঠতে সাহস পায়নি। ঐ সময়ে আমি সহ আমার সহপাঠীবৃন্দরা কলেজ শাখায় ছাত্রদলের রাজনীতি কে প্রতিষ্ঠা করি এবং একসময়ে আমরা সংখ্যালঘু হলেও প্রতিষ্ঠিত হই। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন এলাকাটি একটি বিশাল এলাকা। শুধু কুতুবপুর নয় গোটা ফতুল্লা এলাকায় আমার মরহুম দাদা হাজী মিছির আলী, বাবা আমির আলী, চাচা আব্দুল কাদের মিয়া ও আব্দুল জলিল মিয়া এরা সবাই জনসেবার লক্ষ্যে জনপ্রতিনিধিত্ব করে আসছেন ১৯৩৫ সাল থেকে। পূর্ব পুরুষদের জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমিও বিএনপিতে নিজের নাম লিখাই। ২০০৩ সাল থেকে এখন অব্দি কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এই প্রতিবাদকের সাথে একান্ত আলাপচারিতায় এ কথা গুলো বলেন। মনিরুল আলম সেন্টুর রাজনীতির পেছনে রয়েছে সুদীর্ঘ পারিবারিক ইতিহাস ও ঐতিহ্য। তার দাদা হাজী মিছির আলী ছিলেন তৎকালীন বৃটিশ ও পাকিস্তান আমলের ফতুল্লা অঞ্চলের এক সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব। সেই সময় থেকেই তাদের পরিবার নারায়ণগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও বিচার সালিশের মাধ্যমে সাধারণ মানুষের ভরসার জায়গা হিসেবে পরিচিত ছিল। দাদার সেই সামাজিক গ্রহণযোগ্যতা ও জনকল্যাণমুখী আদর্শকে বুকে ধারণ করেই মনিরুল আলম সেন্টু তরুণ বয়সে রাজনীতিতে পা রাখেন। বংশানুক্রমিক এই আভিজাত্যই তাকে মানুষের খুব কাছাকাছি পৌঁছাতে সাহায্য করেছে। কুতুবপুর ইউনিয়নের জনপ্রতিনিধিত্বের ইতিহাস মনিরুল আলম সেন্টুর পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্রিটিশ আমলে ১৯৪৩ সালে যখন প্রথম কুতুবপুর ও ফতুল্লা ইউনিয়ন গঠিত হয়, তখন এই অঞ্চলের প্রথম গ্রাম প্রেসিডেন্ট (বর্তমান চেয়ারম্যান) নির্বাচিত হয়েছিলেন সেন্টুর আপন চাচা মো. আব্দুল কাদির। চাচার দেখানো পথ ধরেই পরবর্তী সময়ে মনিরুল আলম সেন্টু স্থানীয় রাজনীতিতে যুক্ত হন। কুতুবপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তার এক ধরণের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা রয়েছে, যার ফলে তিনি চার চারবার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে সক্ষম হন। তাদের পরিবার ঐ অঞ্চলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান করে দানবীর পরিবার হিসেবে খ্যাতি লাভ করে। ১৯৯০ সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক টার্নিং পয়েন্ট, যখন দেশজুড়ে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন তীব্র আকার ধারণ করে। সেই ঐতিহাসিক সময়ে মনিরুল আলম সেন্টু একজন তরুণ এবং উদীয়মান রাজনৈতিক কর্মী হিসেবে কুতুবপুর ও ফতুল্লা অঞ্চলের মাঠপর্যায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কুতুবপুর অঞ্চলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যায়। তৃণমূলের মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার কারণে ১৯৯০-এর দশকের পর থেকেই তিনি কুতুবপুরের নীতি-নির্ধারক ও শীর্ষ জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী কমান্ডার সিরাজুল ইসলামের প্রস্তাব কারি হন। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দমন-পীড়নের মাঝেও তিনি গোপনে ফতুল্লা ও কুতুবপুর অঞ্চলের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন, হামলা-মামলায় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং দলের সাংগঠনিক ভিত্তি টিকিয়ে রাখতে নীরবে কাজ করে গেছেন।২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে তাঁর এই দূরদর্শিতার সুফল মেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির তৃণমূলের পূর্ণ সমর্থনে তিনি স্বমহিমায় নিজ দলে সক্রিয় হন এবং তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় প্রতিকূল পরিস্থিতিতেও ক্ষমতার ভারসাম্য বজায় রাখার এই অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতাই মনিরুল আলম সেন্টুকে কুতুবপুরের মাটিতে এক অপরাজেয় জনপ্রতিনিধিতে পরিণত করেছে। যার কারণে সেন্টু এই প্রতিবেদককে আরো বলেন, দলে ফিরেছি একজন কর্মী হয়ে সমন্বয় করে দলের জন্য কিভাবে ভালো কাজ করা যায় এই চিন্তা চেতনা থেকে। কোন কিছু পাবার আশায় নয়।