বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন-সংগ্রামের অন্যতম উর্বর ভূমি বলা হয় শিল্পনগরী নারায়ণগঞ্জকে। আর এই নারায়ণগঞ্জের রাজপথে গত দেড় দশক ধরে অন্যতম এক সাহসী ও আলোচিত নাম মশিউর রহমান রনি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই অবস্থানে পৌঁছানোর পথটি মোটেও মসৃণ ছিল না। বছরের পর বছর রাজনৈতিক মামলা, দফায় দফায় গ্রেফতার, গুমের আতঙ্ক এবং রাজপথে অসংখ্যবার হামলার শিকার হয়েও মশিউর রহমান রনি আজ নারায়ণগঞ্জের রাজনীতিতে তরুণ প্রজন্মের এক আইকনিক নেতায় পরিণত হয়েছেন।মশিউর রহমান রনির রাজনীতিতে আগমন ঘটেছিল ছাত্রদলের হাত ধরে। ওয়ান-ইলেভেন পরবর্তী কঠিন সময়ে যখন বিএনপির রাজনীতি এক বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন রনি। রাজপথে সাহসী নেতৃত্ব ও কর্মীদের সুসংগঠিত করার অসাধারণ দক্ষতার কারণে তিনি দ্রুত কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নজরে আসেন। যার ফলশ্রুতিতে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পান। তার সভাপত্বিকালীন সময়ে নারায়ণগঞ্জে ছাত্রদলকে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও রাজপথমুখী সংগঠন হিসেবে গড়ে তোলেন তিনি।মশিউর রহমান রনির রাজনৈতিক জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। ওই বছরের ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার পল্টন এলাকা থেকে তাকে শার্ট-প্যান্ট পরা একদল লোক ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। প্রায় দুই দিন তার কোনো খোঁজ মেলেনি, যা পরিবার ও দলের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর পুলিশ তাকে ফতুল্লার দাপা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখায়। রনির পরিবার ও দল দাবি করেছিল, এটি সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। এই মামলায় তাকে দীর্ঘ সাড়ে ৪ মাস করাভোগ করতে হয় এবং কারামুক্তির পর তিনি বীরের বেশে নারায়ণগঞ্জে ফিরে আসেন।তৎকালীন সরকারের আমলে মশিউর রহমান রনির বিরুদ্ধে রাজনৈতিক মামলার ঝুড়ি ভারী হতে থাকে। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ সদরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২০টিরও বেশি নাশকতার মামলা দায়ের করা হয়। ২০২১ সালের আগস্ট মাসে ঢাকার বাংলামোটর এলাকা থেকে তাকে আবারও গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। এরপর ২০২২ সালের শেষের দিকেও নাশকতার অভিযোগে তাকে আবারও কারাবরণ করতে হয়। প্রতিটি আন্দোলনের আগেই রনিকে নিষ্ক্রিয় করতে তাকে টার্গেট করে গ্রেফতার করা হতো, কিন্তু কোনো কারাগারই তার রাজনৈতিক মনোবল ভাঙতে পারেনি।শুধু জেলেই নয়, রাজপথে আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছেন মশিউর রহমান রনি। বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন মিছিল-মিটিংয়ে তৎকালীন সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল, লাঠিচার্জ এবং সরাসরি হামলার মুখোমুখি হয়েছেন তিনি। বেশ কয়েকবার গুরুতর আহত হয়ে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। প্রতিটি হামলা থেকে বেঁচে ফিরে তিনি দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছেন, যা তৃণমূলের সাধারণ কর্মীদের মাঝে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে।ছাত্রদলের সফল অধ্যায় শেষ করার পর মশিউর রহমান রনিকে আরও বড় দায়িত্ব দেয় দল। তাকে করা হয় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বিশাল এক যুব সমাজকে সুসংগঠিত করছেন। বর্তমানে রনিকে নিয়ে চলছে নানা ষড়যন্ত্র দলের অনেক সিনিয়র নেতারাই চান না আগামীতে সে ভালো কোন অবস্থানে আসুক। একদিকে সামনে নারায়ণগঞ্জ সহ সারা দেশব্যাপী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচন গুলোও অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা অধিকাংশই রনি কে একটু বেশি ভালোবাসেন। যার কারনে রনি সবার মাথা ব্যথার কারণ। শত বাধা, মামলা, হামলা আর জেল-জুলুম পার করে আসা রনি প্রমাণ করেছেন—ন্যায্য অধিকারের লড়াইয়ে ত্যাগী নেতারাই শেষ পর্যন্ত টিকে থাকে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *