
১৯৩৭ সালে গঠিত হওয়া নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ। অনেক চড়াই-উৎরাই পার হয়ে গঠিত হওয়া এই কলেজটি তে অনেক রথী-মহরথীরা এক সময়ে নেতৃত্বে ছিলেন। ওই সময়ে কলেজে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবাই পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত সময় পার করেছেন। দীর্ঘ অনেক বছর পূর্বে গঠিত হওয়া এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন করার মত ইচ্ছা বা উদ্যোগ কারো মধ্যেই ছিল না। আজ মঙ্গলবার ১০ নভেম্বর নারায়ণগঞ্জের বর্তমানে ১৮,০০০ অধ্যয়নরত শিক্ষার্থীর ঐতিহাসিক সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের শেষ দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী হয়ে ২০০৪ সালের ছাত্র সংসদ নির্বাচনে মাসুকুল ইসলাম রাজীব বিজয়ী হয়। এক বছর মেয়াদী এই ছাত্র সংসদের ভিপি হয়ে তিনি ওই সময়ে দৃষ্টান্ত গঠন করেন। আর এর চেয়েও বেশি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আগামী ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে এই কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান কে সফল করার লক্ষ্যে উদ্যোগ নিয়ে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ভিপি রাজিব এখন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এবং নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান। ২০০৪ সালের পরে এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন কি বা নেতৃত্ব কি এখনকার ছাত্র-ছাত্রীরা এ ধরনের কোন পরিবেশই পাননি। যার কারণে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব যে ছাত্র নেতৃত্বে সবার চেয়ে আলাদা ছিলেন তারই প্রমাণ দিতে যাচ্ছেন। পুনর্মিলনীকে সুন্দর, সুশৃংখল ওপ্রাণবন্ত করার জন্য যা যা করার সব ধরনের প্রচেষ্টা নেয়া হয়েছে আয়োজক কমিটি ও উপ কমিটির নেতৃবৃন্দের দ্বারা।পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যান্ড সোলস্ সহ বিভিন্ন শিল্পীরা দিনব্যাপী প্রাক্তন ছাত্র ছাত্রীদের আনন্দদানে মঞ্চ মাতাবেন। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সফল ভাবে কৃতকার্য হয়ে বেরিয়ে যাওয়া অনেক স্বনামধন্য ও গুণী ব্যক্তিত্বরা এ অনুষ্ঠানে অংশ নিবেন বলে সূত্রে জানা গেছে। দিনব্যাপী চলবে প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, গল্প ও নানা আয়োজন। থাকবে সবার জন্য উন্নত মানের খাবার ব্যবস্থা। অনুষ্ঠানটি সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে পারলেই মাসুকুল ইসলাম রাজীব আবারো প্রমাণ করবেন তিনি একজন বলিষ্ঠ নেতৃত্বদানকারী সফল সংগঠক এবং দেশব্যাপী তিনি একজন আইডল হয়ে থাকবেন।