
সোমবার (১৯) অক্টোবর নারায়ণগঞ্জ মহানগরীর মিশন পাড়াস্থ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা পালিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে এবার কুমারী দেবী হিসেবে ছিলেন সাড়ে ছয় বছর বয়সী শ্রেয়শী ভট্টাচার্য। ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সী কুমারী দেবী শ্রেয়শির বাবা ডাক্তার সুমন ভট্টাচার্য ও মা অর্পিতা ভট্টাচার্য।তাদের বাড়ি নগরীর গলাচিপা এলাকায়। বেলা ১১টা ৫৫ মিনিটে শ্রেয়সী ভট্টাচার্যকে কুমারী আসনে দেবীরূপে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সভাপতি তারাপদ আচার্য্যের সার্বিক তত্বাবধানে পূজা অর্চনা সঠিকভাবে পালিত হয়।