নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের সদস্যসচিব সালাউদ্দিন রানা বলেছেন,আগামী ডিসেম্বর মাস হেডলাইন-ডেডলাইন কোনটাই সম্ভব হবে না শেখ হাসিনার। ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরবেন এটা বাংলার জনগণ কোনভাবেই মেনে নিবে না। ফিরলেই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আবার না ফিরলেও তার দলের নেতাকর্মীরা তার উপর আর আস্থা রাখবে না। উভয় সংকটে পরেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। যার কারণে শেখ হাসিনা ভারতে বসে এবার গার্মেন্টস শ্রমিকদের কাঁধে ভর করেছেন। তিনি নিরীহ শ্রমিকদের কাঁধে ভর করেছেন। শ্রমিকদের বেতন বৃদ্ধি আসলে কিছুই নয়। তিনি তার গুপ্তচরদের দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশে একটি বিশৃঙ্খলা লাগিয়ে দেখতে চাচ্ছেন বিএনপি’র কর্ণধার এবং বাংলাদেশের নাগরিকদের বৈধ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিত্তি কতটুকু মজবুত। উল্লেখ্য সোমবার ২ নভেম্বর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মেট্রো মিটিং,পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন সহ বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম ৩০হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে চরম জন ভোগান্তি সৃষ্টি করে আসছেন কয়েক দিন যাবৎ। তিনি চাচ্ছেন এই আন্দোলনটি যাতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং দেশ একটি অচল অবস্থায় গিয়ে দাঁড়ায়। কিন্তু সে আশা কোনদিনও পূরণ হতে দেবে না বিএনপি। বিশেষ করে ফতুল থানা যুবদল সর্বদা প্রস্তুত রয়েছেন বিশৃঙ্খলা মোকাবেলা করে শান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। সে বিষয়ে বিএনপি নেতারা দাবি করেছেন যে এই শ্রমিক আন্দোলনের পেছনে পতিত স্বৈরাচার তথা নিষিদ্ধ আওয়ামী লীগের গভীর ইন্ধন ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।যার কারণে সালাউদ্দিন রানা বলেছেন, শ্রমিকদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনা কোনভাবেই লাভবান হবেন না। আমরা শ্রমিকদের বিশৃঙ্খলা যে কোনো ভাবেই হোক সুষ্ঠু সুন্দর আচরণের মাধ্যমে শৃংখলায় ফিরিয়ে আনব ইনশাল্লাহ।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *