
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী হন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া ও শিক্ষানুরাগী এবং মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান। দলের জন্ম লগ্ন থেকেই তিনি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। এক সময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ছিলেন। পরে এক সময়ে তিনি রাজনীতি তে পুরো সময় না দিয়ে নিজের ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দেন। কিন্তু ব্যবসায়িকভাবে যখন তিনি সফলতায় পৌঁছান দলের নেতাকর্মীদের চরম দুঃসময়ে সর্বদা পাশে থেকেছেন। একইভাবে তারই শিষ্য মনির সরদার, তার কোন দলীয় ভাইটাল পদ না থাকলেও গুরুর পথ অনুসরণ করে হেঁটেছেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামিলীগ নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালে তারা অনেক ক্রান্তিকাল মোকাবেলা করেন। এক সময় মনির সরদার কে বিএনপি’র সমর্থক হওয়ার কারণে প্রভাবশালী ও বিতর্কিত সাংসদ শামীম ওসমানের প্রয়াত ক্যাডার ক্যাঙ্গারু পারভেজ তাকে শারীরিক নির্যাতন করে বস্তায় ভরে গুম করে ফেলার চেষ্টা করেন। তারপরেও তারা হাল ছাড়েননি। ঐ সময়ে বিএনপি করলেই রক্ষা ছিল না। গোপনে গোপনে মাসুদুজ্জামান ও তার শিষ্য মনির সরদার পালিয়ে থাকা, কারাবরণে থাকা, বিভিন্ন সমস্যায় থাকা বিএনপি নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করে গেছেন। নারায়ণগঞ্জের একজন সুপরিচিত শিল্প উদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদ। একজন দক্ষ ক্রীড়া সংগঠক, দানবীর ও সমাজসেবক। প্রয়োজনের সময় যাকে সবসময় পেয়েছে পাশে নারায়ণগঞ্জবাসী। সমাজে তার বিতর্কহীন ভূমিকা ও অবদানের জন্য সর্বস্তরের মানুষের মাঝে রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা।জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে একজন সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে সমাজে অবদান রেখেছেন মাসুদুজ্জামান মাসুদ। আন্দোলনে হতাহতদের আর্থিক সহযোগিতাও দিয়েছেন তিনি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অর্থনীতিতে অস্থির অবস্থা দেখা দেয়। পোশাক শিল্পের জন্য প্রসিদ্ধ নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের মধ্যেও অস্থিরতা দেখা দেয়। সেই ক্রান্তি লগ্নে ব্যবসায়ীদের নেতা হয়ে দক্ষতার সাথে এ পরিস্থিতি মোকাবেলা করেন মাসুদুজ্জামান। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন অনেক ব্যবসায়ী আওয়ামী লীগ সম্পৃক্ততার কারণে এলাকাছাড়া তখন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব নেন তিনি। মডেল মাসুদ মূলত নারায়ণগঞ্জের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক। ২০২৫ সালের জুনের দিকে তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রকাশ্য ঘোষণা দেন। এরপর সেপ্টেম্বর মাসে তিনি বেশ ঘটা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।দল তাকে ধানের শীষ প্রতীকও দেন। পরে পারিবারিক কারণে নির্বাচন থেকে সরেও দাঁড়ান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সমাজসেবা তো থেমে নেই। তার নির্দেশনায় তার শিষ্য মনির সরদার সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দলের একজন সাধারণ কর্মী হিসেবে। নেতাকর্মী ও অসহায় দস্তুদের জন্য যা করেন তারা প্রকাশ্যে নয় গোপনে। ক্ষমতা নয়, কর্মী ও দুস্থদের পাশে থাকাটাই গুরু-শিষ্যের মূল রাজনীতি!