গত সোমবার ২ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকা ও এর আশপাশে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের যে তীব্র আন্দোলন ও সড়ক অবরোধ সৃষ্টি হয়, সে বিষয়ে বিএনপি নেতারা দাবি করেছেন যে এই শ্রমিক আন্দোলনের পেছনে পতিত স্বৈরাচার তথা নিষিদ্ধ আওয়ামী লীগের গভীর ইন্ধন ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের অভিযোগ , আওয়ামী লীগের ইন্ধনে স্থানীয় সাধারণ পোশাক শ্রমিকদের ভুল বুঝিয়ে ও টাকা দিয়ে সড়ক অবরোধ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে “নিষিদ্ধ আওয়ামী লীগ” এবং তাদের দোসররা কাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই আন্দোলনের উসকানি দেওয়া হচ্ছে।২ নভেম্বরের আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। জেলা পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে শ্রমিকদের আশ্বস্ত করার এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার উদ্যোগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুনরায় যাতে পোশাক খাতে আকস্মিক আন্দোলনের আড়ালে কেউ কোনো ধরনের বড় ধরনের নাশকতা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে না পারে, সেজন্য ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক মো:আলমগীর হোসেন।তিনি আরও বলেন, শ্রমিকদের কাঁধে ভর করে কেউ নৈরাজ্য সৃষ্টি করবে! ফতুল্লা ইউনিয়ন বিএনপি তা সহ্য করবে না।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *