চলতি বছরের মার্চ মাসে ফতুল্লা থানার কাশীপুর খিল মার্কেট সংলগ্ন দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবকে (৫৫) দক্ষিণ গোয়ালবন্দ এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে পুনরায় একই থানাধীন কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। একসময় তিনি সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে থানার উপ-পরিদর্শক নন্দন কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল কাশীপুর খিল মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ঐ এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *