সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি তেরা মার্কেট এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে মাহাবুব আলম(৪০) সহ ৫ জন মিলে একই থানার জালকুড়ি দশ পাইপ সংলগ্ন ৬০ শতাংশ জায়গা বায়না করে। জালকুড়ি এলাকার শুক্কুর আলীর ছেলে সুমন আহমেদ, একই এলাকার আব্দুল গফুরের ছেলে শফিউদ্দিন মিয়া সহ ৬ জনের সঙ্গে মাহবুব গংদের সাথে ওই ৬০ শতাংশ জমির ৫০ লক্ষ টাকা বায়না হয়। এদিকে সুমন ও শফিউদ্দিন গংরা বায়নার মেয়াদ শেষ না হতেই অন্যজনের কাছে বেশি দাম পেয়ে বিগত ১২/১১/২০২৫ ইং তারিখে ৮৯৮৪ নং দলিলের বলে জালিয়াতি করে ওই ৬০ শতাংশ জায়গা বিক্রি করে ফেলে। বিষয়টি মাহবুব গং জানতে পেরে মাহবুব নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধিরগঞ্জ আমলি আদালতে ২৭৫/২৬ নং এর একটি প্রতারণা মামলা করেন। যার ধারা ৪০৬, ৪২০ ও ৫০৬ এবং আদালত এই প্রতারকদের নামে ওয়ারেন্ট ইস্যু করেন। প্রতারক সুমন ও শফিউদ্দিন গংরা সাড়ে ৪ কোটি টাকা মূল্যের এই জায়গা নিয়েই প্রতারণা করেনি। উক্ত এলাকাসহ আশপাশ এলাকার আরো অনেককেই নিঃস্ব করেছে তারা বলে অভিযোগ রয়েছে। এদিকে সুমন ও শফিউদ্দিন বুধবার ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *