
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমান এক ভিডিও বার্তা দিয়ে আবারো প্রমাণ করলেন তিনি বিশ্বের একজন শ্রেষ্ঠ চাপাবাজ! ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ ই আগস্টের পূর্বে স্বপরিবারে দেশ ত্যাগ করেন শামীম ওসমান। ওই সময়ের আন্দোলনের ধরন প্রত্যক্ষ করে সুচতুর শামীম ওসমান আগেভাগে টের পেয়ে প্রথমে ছেলে ও ছেলের বউকে। পরে পুরো পরিবারকে নিয়ে দেশ ত্যাগ করেন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়ে ওই সময়ে ও তিনি স্বপরিবারে দেশ ত্যাগ করেন। এগুলো বরাবরই তিনি আল্লাহর নির্দেশে করছেন। এমনটি তিনি ভিডিও বার্তায় তার কতিপয় বলির পাঠা কর্মীদের বোঝানোর চেষ্টা করেছেন। তার ভিডও বার্তায় এমনই বুঝা যায়। ওই সময়ে তিনি দেশে থাকলে বিক্ষুব্ধ ছাত্র-জনতার পেদানিতে মৃত্যুবরণ নিশ্চিত ছিল। আর তার এমন মৃত্যু হলে দেশ একটি বড় রত্ন হারাতো অথবা দেশের বিরাট ক্ষতি হয়ে যেত। যার কারনে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এগুলো বলে তিনি তার কতিপয় বোকা কর্মীদের চাঙ্গা রাখার ব্যর্থ চেষ্টা করছেন। ভিডিও বার্তায় নিজের দেশ ত্যাগের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ( সা:) এর হিজরতের সঙ্গে তুলনা করে গোটা দেশ ব্যাপী নিন্দিত হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেকরা এমনটি মনে করছেন।