গত ২ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্প নগরীর শিবু মার্কেট কাঠেরপুল এলাকাস্থ ৪ টি গার্মেন্টসের শ্রমিক অসন্তোষের পর থেকে জেলার সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান শাসকদল বিএনপি’র নেতা কর্মীরা শ্রমিকদের হঠাৎ করে মাথা চাড়া দিয়ে ওঠা এই অসন্তোষকে স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন না। শ্রমিকদের এই আকস্মিক অসন্তোষের পেছনে শক্ত উস্কানি দাতা রয়েছে বলে বিএনপি নেতাকর্মীরা তাই ধারণা করছেন। বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতির মাধ্যমে মূল উস্কানি দাতা হিসেবে নিষিদ্ধ সংগঠন ঘোষিত আওয়ামী লীগকে ই দায়ী করছেন। যার কারণে জেলা ব্যাপী চলছে আওয়ামী কানেকটেড নেতাকর্মীদের লাগাতার ধরপাকড়।

২ নভেম্বরের পর থেকে নারায়ণগঞ্জ জেলার মূল মূল সড়ক গুলোতে অবস্থান নিয়েছে এস আর বি, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ, পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান। যেকোনো সময়ে বড় ধরনের অঘটনের আশঙ্কা করে চলছে প্রশাসনের এই কঠোর তৎপরতা। নগরীর চাষাড়া,শিবু মার্কেট, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকা প্রশাসনের সশস্ত্র রণ প্রস্তুতিমূলক অবস্থানে বিরাজ করছে থমথমে ভাব। প্রশাসনের ও ধারণা যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। আগামী ডিসেম্বর মাসে আওয়ামীলীগ দলীয় প্রধান ও দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার পর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটা তৎপর হয়ে উঠেছেন। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি। তিনি ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ের দিকে খেয়াল না দিয়ে নারায়ণগঞ্জ সহ দেশব্যাপী আওয়ামী নেতাকর্মীরা নিয়ে রেখেছেন নানা প্রস্তুতি। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা যাতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সে কারণে বিএনপি নেতাকর্মীদের ও চলছে করা মহড়া এবং মিটিং মিছিল। আর প্রশাসন তো রয়েছে অতন্দ্র প্রহরীর ন্যায় রাজপথে।

এদিকে নারায়ণগঞ্জের বিএন পি নেতাকর্মীদের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান,তার ভাতিজা জেলা যুবলীগের কান্ডারী দাবিদার আজমেরী উসমান ও তার ছেলে অয়ন ওসমানের অনুসারীদের মধ্যে বেশি আয়োজন পরিলক্ষিত হচ্ছে। শামীম ওসমান ও আজমেরী ওসমান তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তা সহ বিভিন্ন স্ট্যাটাস দিয়ে উসকে দিচ্ছেন তাদের অনুসারীদের বলে অভিযোগ করছেন বি এন পি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের শাসক দল বিএনপি নেতা কর্মীসহ সুশীল সমাজের দাবি শেখ হাসিনার দেশে ফেরা কে কেন্দ্র করে কোন অরাজকতা, বিশৃঙ্খলা, অস্থির পরিস্থিতি কিংবা সাংঘর্ষিক কোন ঘটনা যাতে না ঘটে এর আগেই শামীম, আজমেরী ও অয়ন কানেক্টেড নেতাদেরকর্মীদের আইনের আওতায় নিলে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকবে এবং রাজপথে কোন বিশৃঙ্খলা না হলে জনগণের মাঝে স্বস্তি বিরাজ করবে।আর নারায়ণগঞ্জ থাকবে পুরোপুরি ঠান্ডা।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *