
আগামী ডিসেম্বরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন!এই ঘোষণা কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ৪- আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন” মা” যদি দেশে ফিরে তাহলে সন্তানরাও দেশে ফিরবেন।
নারায়ণগঞ্জের বিশিষ্ঠ রাজনৈতিক পরিবারের এই সদস্য এবং তার পরিবারের সদস্যরা সারাজীবন আয়েশি জীবনযাপন পালন করে এসেছেন। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তখনো তারা দেশ ত্যাগ করেন এবং বিদেশে তারা আয়েশি জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। ২০২৪ সালের ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের কারণে এবারও তারা দেশ ত্যাগ করে পালিয়ে যান। নারায়ণগঞ্জের এই বিশিষ্ট রাজনৈতিক পরিবার, ওসমান পরিবার তাদের সকলকেই কখনো নিউইয়র্ক, কখনো দুবাই, আবার কখনো বা ভারতে দেখা গেছে।সেখানে তারা অত্যন্ত আয়েশি জীবন যাপনে মত্ব রয়েছেন।যা বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলন চরম আকার ধারণ করলে ঐ সময়ে শামীম ওসমান সহ তার অনুসারীদের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে স্বশস্ত্রভাবে মাঠে নেমে তিনি সহ তার সঙ্গীয়রা নিরীহ জনগণের উপর গুলি চালাচ্ছেন। একই সালের ৫ ই আগস্টে তৎকালীন সরকারের পতন ঘটে। বিষয়টি আগেভাগেই টের পেয়ে শামীম ওসমান প্রথমে ছেলে, ছেলের বউ, নাতি কে দেশের বাইরে পাঠিয়ে দেন। পরে পর্যায়ক্রমে দেশের পরিস্থিতি খারাপ দেখে তাদের পরিবারের অন্য সদস্যরা তথা তার ভাতিজা আজমেরী ওসমান সহ অন্যান্যরা এবং তার দলের কাছের নেতাদের নিয়ে তিনি নিজও দেশ ত্যাগ করেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসেন। তখন থেকে শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া সকল নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হত্যা,হত্যাচেষ্টা ও বিভিন্ন নাশকতা মামলায় জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা (সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সদর) এবং ঢাকার বিভিন্ন থানায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ডজন খানেকের বেশি (প্রায় ১৫ থেকে ২০টির অধিক) হত্যা, হত্যাচেষ্টা এবং হামলার মামলা দায়ের করা হয়েছে। অনেক ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্যকে একই মামলায় আসামি করায় ব্যক্তিভেদে মামলার সংখ্যা ভিন্ন।জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রধান মামলা দায়ের করা হয়েছে।নারায়ণগঞ্জের বর্তমান সরকার দলীয় নেতাকর্মীরা তিনি সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরার ঘোষণার পর থেকে নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। কেউ বলছেন তিনি দেশে ফিরলে কারাবরণ ই করবেন নাকি যুদ্ধ করবেন। এমন হুংকার মুলক ঘোষণা সাবোটেজ! নাকি অন্য কিছু। আর তাদের পরিবারের সদস্যরা যদি নারায়ণগঞ্জের মাটিতে পা রাখেন তাহলে কতটুকু নিরাপদ থাকবেন এমন প্রশ্ন করেছেন রাজনৈতিক বোদ্ধারা।