জীবনের চলার পথে ব্যর্থতা আসবেই, তবে সেই ব্যর্থতায় ভেঙে না পড়ে নতুন উদ্যমে লড়াই চালিয়ে গেলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সমর্থক নামের একটি ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখিত উক্তিগুলো করেন।

উল্লেখিত উক্তিগুলো প্রসঙ্গে তার মুঠো ফোনে আলাপ কালে তিনি আরও জানান, পৃথিবীতে যারা বড় হয়েছেন বা সফলতার শীর্ষে পৌঁছেছেন, তাদের প্রত্যেকের জীবনেই অসংখ্য ব্যর্থতা ও বাধার গল্প রয়েছে। একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেওয়া যাবে না। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ উৎসাহে সামনে এগিয়ে যেতে হবে। নগরবাসীর উদ্দেশ্যে ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে নাসিক প্রশাসক আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।

নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি নারায়ণগঞ্জ মহানগরীকে একটি সুন্দর নগরী হিসেবে এবং বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করতেই প্রস্তুত।যার কারণে তিনি বলেছেন, সফলতা তো তাদেরই কাছে আসবে, যারা ব্যর্থতার মধ্যেও লড়াই করে নিজেকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সম্প্রতি কক্সবাজার পৌরসভার বিভিন্ন কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে পরিদর্শন করতে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। অতীতের নির্বাচনী পরাজয় ও রাজনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর সেবা নিশ্চিত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা সফর ও সফল হয়েছে। নগরীর দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কক্সবাজার সফর করেন।

২০১৬ সালের সিটি নির্বাচনে পরাজিত হলেও দমে যাননি এই আইনজীবী ও রাজনীতিবিদ। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং লড়াই চালিয়ে গিয়ে তিনি আজ নগর ভবনের শীর্ষ দায়িত্বে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *