নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বি এন পি’ র সহ সভাপতি, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্ত করন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো: শহীদুল্লাহ্ বলেছেন ফ্যাসিস্ট সরকারের দেশ ছেড়ে পলায়নকারী অবৈধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে যে গুজব রটিয়েছেন তা তিনি কোনদিনও বাস্তবায়ন করতে পারবেন না। কারণ দেশে ফিরলেই তাকে জনগণ গ্রহণ তো করবেই না, বরং তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এদিকে যেহেতু সত্য হোক মিথ্যা হোক শেখ হাসিনা আগামী ডিসেম্বরকে ডেটলাইন ও হেডলাইন হিসেবে প্রচার দিয়ে ফেলেছেন, না ফিরতে পারলে আবার তার কর্মীদের কাছেই তিনি সারা জীবনের জন্য পঁচে যাবেন। যার কারনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারত থেকে বসে নতুন খেলায় মেতে উঠেছেন। আর এই খেলার টেস্ট হিসেবে তিনি নিরীহ শ্রমিকদের কাঁধে ভর করেছেন। শ্রমিকদের বেতন বৃদ্ধি আসলে কিছুই নয়। তিনি তার গুপ্তচরদের দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশে একটি বিশৃঙ্খলা লাগিয়ে দেখতে চাচ্ছেন বিএনপি’র কর্ণধার এবং বাংলাদেশের নাগরিকদের বৈধ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিত্তি কতটুকু মজবুত। উল্লেখ্য সোমবার ২ নভেম্বর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মেট্রো মিটিং,পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন সহ বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম ৩০হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে চরম জন ভোগান্তি সৃষ্টি করে আসছেন দুদিন যাবত। সে বিষয়ে বিএনপি নেতারা দাবি করেছেন যে এই শ্রমিক আন্দোলনের পেছনে পতিত স্বৈরাচার তথা নিষিদ্ধ আওয়ামী লীগের গভীর ইন্ধন ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহর অভিযোগ , আওয়ামী লীগের ইন্ধনে স্থানীয় সাধারণ পোশাক শ্রমিকদের ভুল বুঝিয়ে ও টাকা দিয়ে সড়ক অবরোধ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে “নিষিদ্ধ আওয়ামী লীগ” এবং তাদের দোসররা কাজ করছে। এতে কোন লাভ হবে না। বরং দেশে ফিরতে পারবেন না বলেই শ্রমিকদের দিয়ে নাটকের রিহার্সেল করাচ্ছেন শেখ হাসিনা।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *