
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর সূচক ১১.৩.২ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৯ নভেম্বর টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর সূচক ১১.৩.২ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।সভায় নগর পরিকল্পনা, সুশাসন, নাগরিক অংশগ্রহণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসডিজির লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি বাসযোগ্য, পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নাগরিকদের মতামত, অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কমিটির কার্যকর ভূমিকা নিশ্চিত করা হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হবে।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিত উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।সভায় নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের সূচক ১১.৩.২ বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় নগর পরিকল্পনা, সুশাসন, নাগরিক অংশগ্রহণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসডিজির লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিত উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।সভায় নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের সূচক ১১.৩.২ বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।