নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার ১৫ নভেম্বর সকাল ৬ টয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে আল-আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।নিহত মো. রনি সিদ্ধিরগঞ্জের পাইনাদি মিজমিজি এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। অন্যদিকে, আটক হওয়া আল-আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে মিজমিজি তেরা মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় রনি হামলার শিকার হন। গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আল-আমিনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।একজনকে আটক করে থানায় রাখা হয়েছে

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *