নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সোমবার ৯ নভেম্বর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, সন্ত্রাসবিরোধী মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। ১০৮ পিস ইয়াবাসহ মোসা. মিনু (৫০), ওসমান গণি (৪৫) এবং রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)।সন্ত্রাসবিরোধী মামলায় চর ডলিয়া এলাকার আয়নাল হক (৬০)। ওয়ারেন্টভুক্ত আসামি মোসা. তাছলিমা আক্তার।মাদকসেবী মো. শাওন (২৭), মো. মামুন (৩০), মো. মুন্না (২৫), মো. দিপু (২৮), রুবেল আহসান (২০), মো. রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মো. মাসুম (৩৫), মো. তামিম ইকবাল (২০) এবং মো. শামীম (৩০) কে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *